মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছর মাত্র ১০ টাকায় বিক্রি করা হয় আট রকম ইফতারি।
উপজেলার কামারখাড়া মাঠে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে দোকানগুলো থেকে ঘুরে ঘুরে আগত মানুষ কিনে নেন পণ্য।
এ সময় এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক কেজি ডাল, এক কেজি মুড়ি, এক কেজি পেঁয়াজ ও আধা কেজি খেজুর মাত্র ১০ টাকায় কিনে নেন তারা।