B M S F

Loading

Contact Image
মেধাবৃত্তি

হোম মেধাবৃত্তি

গুরুত্বপূর্ণ নোটিশ

warning
i
সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন এ নম্বরে 01980-462458

i
মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১২ই অক্টোবর পর্যন্ত সংগঠনটির ওয়েবসাইটে (www.manabseba.org) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। শারদীয় দুর্গাপূজা ও ওয়েবসাটের যান্ত্রিক ত্রুটির কারণে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়। আগামী ১লা নভেম্বর বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১ / 2
বৃত্তি প্রকল্প

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৬

রেজিস্ট্রেশনের সময় বাকী আছে

সুযোগটি হাতছাড়া হওয়ার আগেই দ্রুত আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।

০০ দিন
:
০০ ঘণ্টা
:
০০ মিনিট
:
০০ সেকেন্ড

পরীক্ষার সময় বাকী আছে

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকুন। সবার জন্য শুভকামনা

০০ দিন
:
০০ ঘণ্টা
:
০০ মিনিট
:
০০ সেকেন্ড
সারসংক্ষেপ
আবেদন সময়কাল 2026-07-27T00:01
মূল্যায়ন পরীক্ষা 2026-10-31T11:00
মূল্যায়ন প্রক্রিয়া
ফলাফল ঘোষণা
বৃত্তি প্রদান উৎসব
চলমান পর্যায়
আসছে/শেষ
সম্পন্ন
বর্তমান মাস
SUNMONTUE WEDTHUFRISAT

রঙিন ঘরগুলো বর্তমান চলমান বা নির্ধারিত পর্যায়ের অন্তর্ভুক্ত। আজকের তারিখ সবুজ বর্ডার দ্বারা হাইলাইট করা হয়েছে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী

  • ১। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে চিঠিতে উল্লেখিত  আপনার স্কুলের ই-মেইল অথবা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
  • ২। Student List ক্লিক করুন।
  • ৩। New Student Registration ক্লিক করে একে একে প্রতিটি শিক্ষার্থীর তথ্য পূরণ করে সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
  • ৪।  ওয়েবসাইট থেকে বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ও সিলেবাস সংগ্রহ করুন। এছাড়া ওয়েবসাইটে পরীক্ষার আগের দিন আসন বণ্টন দেখে নিন।

পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী

  • ১। নৈব্যক্তিক (MCQ) পদ্ধতিতে মোট ৮০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। এছাড়া কোনো কার্টমার্ক থাকবে না।
  • ২। নৈব্যক্তিকের চারটি অপশনের মধ্যে যেকোনো একটির বৃত্ত ভরাট করতে হবে।
  • ৩। বাংলা ১৫টি, ইংরেজি ১৫টি, গণিত ১৫টি, আইসিটি ১৫টি ও সাধারণ জ্ঞানের ২০টি প্রশ্ন থাকবে।
  • ৪। ওয়েবসাইটে সম্পূর্ণ সিলেবাস প্রকাশ করা হবে।

বৃত্তি প্রদানের নিয়মাবলী

  • ১। প্রতি শ্রেণি থেকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ক্রমানুসারে প্রথম ৩৫ জন করে ৪টি শ্রেণি থেকে সর্বনিম্ন মোট ১৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান।
  • ২। যদি একাধিক শিক্ষার্থী একই নম্বর অর্জন করে তবে একাধিক শিক্ষার্থী বৃত্তি আওতায় আসবেন। এতে বৃত্তির সংখ্যা বাড়বে।
  • ৩। ট্যালেন্টপুল ও সাধারণ দুইটি বিভাগে শিক্ষার্থীদের সম্মানিত করা হবে।
  • ৪। ৭ম ও ৮ম শ্রেণি সাধারণ গ্রেড ২,৫০০/- টাকা ও ট্যালেন্টপুল ৩,৫০০/- টাকা ।
  • ৫। নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেড ৩,০০০/- টাকা ও ট্যালেন্টপুল ৪,০০০/- টাকা।
  • ৬। সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রতি শ্রেণি থেকে একজন করে মোট ৪জন শিক্ষার্থী পাবে ৫,০০০/- টাকা।
  • ৭। বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।