B M S F

Loading

মেধাবৃত্তি পরীক্ষা ১লা নভেম্বর , রেজিষ্ট্রেশন চলছে
Web Development Future

মুন্সিগঞ্জ জেলা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বারের মতো মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর জেলার ছয়টি উপজেলার ১৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার  জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

আগামী ১লা নভেম্বর  অনুষ্ঠাতব্য মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় সদর উপজেলার ৩৮টি, টংগিবাড়ি উপজেলার ২০টি , সিরাজদিখান উপজেলার ৩৮টি, শ্রীনগর উপজেলার ২৫টি, লৌহজং উপজেলার ১৪টি ও গজারিয়া উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ১৫ অক্টোবর পর্যন্ত সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে (www.manabseba.org) রেজিষ্ট্রেশন করতে হবে। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিষ্ট্রেশনে সম্পন্ন করতে হবে ।

৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী , সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা।

সপ্তম ও অষ্টম শ্রেণি সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৩ হাজার ৫০০ টাকা। নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।