B M S F

Loading

মেধাবৃত্তি পরীক্ষা ১লা নভেম্বর, রেজিস্ট্রেশন চলবে ১২ই অক্টোবর পর্যন্ত।
Web Development Future

মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১২ই অক্টোবর পর্যন্ত সংগঠনটির ওয়েবসাইটে (www.manabseba.org) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আগামী ১লা নভেম্বর বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার সংগঠনটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা ও ওয়েবসাটের যান্ত্রিক ত্রুটির কারণে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়। 


এ বছর মুন্সিগঞ্জ জেলার ১৫০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবে প্রায় তিন হাজার শিক্ষার্থী। অনুষ্ঠাতব্য মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষায় সদর উপজেলার ৩৬টি, টংগিবাড়ি উপজেলার ২০টি, সিরাজদিখান উপজেলার ৩৮টি, শ্রীনগর উপজেলার ২৪টি, লৌহজং উপজেলার ১৪টি ও গজারিয়া উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে চলতি মাসের ১২ই অক্টোবর পর্যন্ত সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে (www.manabseba.org) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।


৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ জেলা ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।


পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী, সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা। সপ্তম ও অষ্টম শ্রেণি সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে সাড়ে ৩ হাজার টাকা। নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।


মুন্সিগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্র আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাইস্কুল (এভিজি এম), টংগিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, লৌহজং উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালেয় মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যক্তিক আকারে এক সঙ্গে ছয়টি উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১লা নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায়।


মেধাবৃত্তি-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসীম মোল্যা বলেন, শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক ভাবে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। মূলত শিক্ষার্থীদের উচ্চ পর্যায় প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষার অভিজ্ঞতা কাজে আসবে বলে আমরা মনে করি। তাই আমরা ওইরকম একটি পরিবেশ সৃষ্টি করে এই পরীক্ষার আয়োজন করা হয়।